পাঁচটি বিশ্ববিদ্যালয়ে বিপিও সামিটের প্রচারণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ, আইসিটি অধিদপ্তর এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) যৌথ উদ্যোগে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৭ ও ২৮ জুলাই ‘বিপিও সামিট ২০১৬’ অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রস্তুতি হিসেবে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে প্রচারণা পর্ব। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, উত্তরা বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং নর্দার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় প্রচারণা পর্ব।
বিজ্ঞপ্তি