পাঁচবিবি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্যে সুন্দরবনকে নির্বাচিত করার লক্ষ্যে রাজশাহী বিভাগে ভোটিং অনুষ্ঠান দ্বিতীয় দফা যাত্রা শুরু করল স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্নবাংলা। প্রথম ক্যাম্পিং হিসেবে তারা শুরু করেছে রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়। ভোটিং অনুষ্ঠান উদ্বোধন করেন জয়পুরহাট জেলার সংরক্ষিত আসনের সাংসদ মাহফুজা মণ্ডল। অনষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল আলম। ভোট গ্রহণে সহযোগিতায় ছিলেন প্রত্নবাংলার মুহাইমিনুল কাবির, আরিফুল ইসলাম, রাসেল মোহাম্মদ ফারুক, মৃত্যুঞ্জয় সাহা, তৌহিদ হোসেনসহ অনেকে। ভোট দিতে এসে জয়পুরহাটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌস আরা বলেন, ‘তরুণদের এ রকম সাহসী উদ্যোগের ফলে সুন্দরবন অবশ্যই বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্যে নির্বাচিত হবে।’ —সুজন হাজারী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি