পাঁচে পা রেখে আসছে আইফোন ৫ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের আইফোন পাঁচ পেরুল। এ বছরের ২৯ জুন শুক্রবার ৫ বছর পূর্ণ করেছে আইফোন পণ্যটি। জানা গেছে, কিছুদিনের মধ্যেই ‘আইফোন ৫’ নামের নতুন সংস্করণটি বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি। আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন ৪ এস এখন বাজারে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০০৭ সালে স্টিভ জবসের হাত ধরে আইফোন বাজারে আসার পর থেকে অ্যাপলকে কখনও পিছনে ফিরে তাকাতে হয়নি। আইফোনকে যদি একটি দেশের সঙ্গে তুলনা করা হয় তবে এর জিডিপি (গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট) গুয়েতেমালা, সাইবেরিয়া, কোস্টারিকা, ইয়েমেন ও কেনিয়াকেও ছাড়িয়ে যাবে।অবশ্য স্মার্টফোনের সাম্প্রতিক বাজার বিবেচনায় আইফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে এসেছে অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন। মাইক্রোসফট সম্প্রতি উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন বাজারে এনে আইফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দিয়েছে। অ্যাপলের তথ্য অনুসারে, ২০০৭ সালের পর থেকে গত পাঁচ বছরে ২১ কোটি ৭০ লাখ আইফোন বিক্রি হয়েছে। অ্যাপ স্টোরে রয়েছে সাড়ে ছয় লাখেরও বেশি অ্যাপ্লিকেশন। অ্যাপলের ‘আই কলোনি’ গড়ার পেছনে আইফোনের অবদানকেই গুরুত্বপূর্ণ বলে মনে করে অ্যাপল ও প্রযুক্তি বিশ্লেষকেরা।২০১১ সালে অক্টোবরে বাজারে এসেছিল আইফোনের সর্বশেষ সংস্করণটি। বাজারে ঘুরে দাঁড়াতে এ বছর পাঁচে পা দেওয়া আইফোন পণ্যটির পরবর্তী সংস্করণ অর্থাত্ আইফোন ৫-এর ঘোষণা দিতে পারে অ্যাপল।