পাইথন শিখতে কোড স্প্রিন্ট

প্রোগ্রামিং ভাষা পাইথন শেখানোর জন্য কোড স্প্রিন্ট বা একটানা প্রোগ্রামিং শেখার আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। এর পৃষ্ঠপোষক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। ৯ জুন থেকে ১৩ জুন অনুষ্ঠিত হবে এই কোড স্প্রিন্ট।
কোড স্প্রিন্টের আয়োজকেরা জানিয়েছেন, টানা পাঁচ দিনে ৬০ ঘণ্টার এই স্প্রিন্টে পাইথনের ওপর উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। স্প্রিন্ট সফলভাবে শেষ করলে অংশগ্রহণকারীরা প্রকল্প শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করতে পারবেন।
স্প্রিন্টের সমন্বয়কারী তানভির শুভ জানান, বর্তমানে সফটওয়্যার শিল্পে পাইথন ডেভেলপারদের চাহিদা রয়েছে। প্রাথমিক ধাপ নিজে থেকেই শেখা যায়। কিন্তু পরের ধাপগুলোর জন্য প্রশিক্ষণ প্রয়োজন পড়ে।
যাঁরা ওয়েব ডেভেলপিংয়ে কাজ করতে চান তাঁদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও শেষ বর্ষের শিক্ষার্থীরা এই স্প্রিন্টে অংশ নিতে পারবেন। কোর্সের ফি দুই হাজার টাকা। আগ্রহীদের একটি অনলাইন পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। বিস্তারিত এই লিংকে (https://goo.gl/luKPKb)