পর্ব-৭পাইথনে লেখা প্রোগ্রামিং সংকেত আপনি চাইলে যেকোনো ফাইলে সেভ করে পরে সরাসরি ফাইল থেকে ব্যবহার করতে পারেন। নতুনদের জন্য সহজ উপায় হচ্ছে http://sourceforge.net/projects/pype/ files/latest/download?source=files ঠিকানা থেকে এই সফটওয়্যারটি নামিয়ে নেওয়া। এটি পাইথনেই তৈরি এবং সহজেই এটি ব্যবহার করে পাইথনের সংকেত সেভ করতে ও চালাতে পারবেন। গত ছয়টি পর্বে আমরা যা শিখেছি, তার ওপর ভিত্তি করে একটি গণনার প্রোগ্রাম নিচে দেওয়া হলো:def add(x,y): return x+ydef sub(x,y): return x-ydef mul(x,y): return x*ydef div(x,y): return x/yc=1while c==1: print(“\n\nEnter\n1 for addition\n2 for subtraction”) print(“3 for multiplication\n4 for division\n5 for exiting.”) s=input(“Enter your choice: “) if s==‘1’: a=int(input(“Enter first value: “)) b=int(input(“Enter second value: “)) r=add(a, b) print(“Result: “+str(r)) elif s==‘2’: a=int(input(“Enter first value: “)) b=int(input(“Enter second value: “)) r=sub(a, b) print(“Result: “+str(r)) elif s==‘3’: a=int(input(“Enter first value: “)) b=int(input(“Enter second value: “)) r=mul(a, b) print(“Result: “+str(r)) elif s==‘4’: a=int(input(“Enter first value: “)) b=int(input(“Enter second value: “)) r=div(a, b) print(“Result: “+str(r)) else: c=0 exit()এখানে লক্ষ করুন, চারটি ফাংশন ব্যবহার করা হয়েছে। ফাংশন শুরু হয় def দিয়ে, প্রথম বন্ধনীর মধ্যে থাকে প্যারামিটার (যে ডেটা নিয়ে ফাংশন কাজ করবে) এবং শেষে return-এর পর থাকে রিটার্ন ভ্যালু (ডেটা নিয়ে কাজ করার পর প্রাপ্ত ফলাফল), যা প্রোগ্রামের যেকোনো অংশে ব্যবহার করা সম্ভব। (চলবে) —০মাহ্দী ইসলাম [email protected]