পর্ব-১৭পাইথনের এই ধারাবাহিক অনুসরণ প্রথম পর্ব থেকেই যাঁরা করেছেন তাঁরা কাজের কোনো না কোনো সময় বিভিন্ন ধরনের ‘এরর’ পেয়েছেন। নিচের প্রোগ্রামিং সংকেত (কোড) দেখুন:while True: i=int(input(“Enter an integer: “)) print (i)আউটপুট আসবে: Enter an integer: এখন যদি আপনি কোনো নম্বর না দিয়ে অন্য কোনো অক্ষর দিয়ে থাকেন, যেমন ধরুন আপনি ভুলক্রমে ৎ দিলেন, তাহলে নিচের এররটি দেখাবে:Traceback (most recent call last): File “”, line 1, in ValueError: invalid literal for int() with base 10: ¤r¤এর কারণ হচ্ছে আপনি কোনো সংখ্যা ইনপুট দেননি। যেকোনো সময় এ ধরনের ভুল হতেই পারে। প্রোগ্রাম যে ইনপুট আশা করছে তা পাচ্ছে না বা ব্যতিক্রম পাচ্ছে বলেই ভুলটি ধরছে, তাই এ ধরনের ভুলকে বলা হয় এক্সেপশন। আপনার প্রোগ্রামের ব্যবহারকারীকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য অথবা প্রোগ্রামকে এ ধরনের ভুল থেকে অভেদ্য রাখার জন্যই এক্সেপশন নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে। আগের কোডটি এভাবে লিখুন:while True: try: n=int(input(“Enter an integer: “)) print (n) except ValueError: print(“You didn¤t enter a number”)এখন নম্বর ছাড়া অন্য কিছু লিখলে আউটপুট দেবে: You didn¤t enter a number, যা except block-এ লেখা ছিল। (চলবে)—মাহদী ইসলাম [email protected]