পাইথনে তারিখ বারের আদ্যোপান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্ব-১৮আমাদের প্রায়ই তারিখ, বার ও সময় নিয়ে কাজ করতে হয়। পাইথনে প্রোগ্রাম লিখে কীভাবে প্রয়োজনমতো তারিখ, বার বা সময় বের করে নিতে হয় তার কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হলো:import datetimeprint(datetime.datetime.today())আউটপুট: আজকের তারিখ এবং এখন সময় কত তা মাইক্রোসেকেন্ড (এক সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ) পর্যন্ত দেখাবে।print(datetime.date.today())আউটপুট: শুধু আজকের তারিখ দেখাবে।dt=datetime.datetime.today()আউটপুট: এটি dt নামে একটি ভ্যারিয়েবলে তারিখ এবং সময় রাখবে।dt.date()আউটপুট: date() আসলে একটি ফাংশন, এটি ফাংশনটির প্যারামিটারগুলো দেখাবে।dt.yearআউটপুট: শুধু বর্তমান বছর দেখাবে।dt.monthআউটপুট: শুধু বর্তমান মাস দেখাবে।dt.dayআউটপুট: শুধু মাসের আজকের দিন দেখাবে।dt.time()আউটপুট: time() ফাংশনটি র প্যারামিটারগুলো দেখাবে।dt.hourআউটপুট: এখন ঘণ্টা কত তা দেখাবে।dt.minuteআউটপুট: এখন মিনিট কত তা দেখাবে।dt.secondআউটপুট: এখন সেকেন্ড কত তা দেখাবে।dt.microsecondআউটপুট: এখন মাইক্রোসেকেন্ড কত তা দেখাবে।এভাবে প্রয়োজনমতো আপনি সময় বের করে নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই প্রথমে import datetime লিখতে ভুলবেন না। (চলবে)—মাহ্দী ইসলাম [email protected]