পাইথনে ত্রিমাত্রিক অ্যানিমেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্ব-২১গত পর্বে আমরা পাইথনে পিগলেট ব্যবহার করে দ্বিমাত্রিক একটি ছবি এঁকেছিলাম। আজকে দেখব কীভাবে পাইথনে ত্রিমাত্রিক অ্যানিমেশন করতে হয়। এ জন্য ভিপাইথন নামের একটি লাইব্রেরি আমরা ব্যবহার করব। তবে প্রথমে পাইথনের ৩.২.৩ সংস্করণ ইন্সটল করতে হবে, যা ৩.৩-এর পাশাপাশি ব্যবহার করা যায়। তাহলে www.python.org/ftp/python/3.2.3/python-3.2.3.msi ঠিকানা থেকে ৩.২.৩ সংস্করণ নামিয়ে ইন্সটল করুন এবং www.vpython.org/contents/download/VPython-Win-Py3.2-5.74.exeঠিকানা থেকে ভিপাইথন নামিয়ে ইনস্টল করুন। দেখবেন স্টার্ট মেনু এবং ডেস্কটপে VIDLE for VPython নামে শর্টকাট তৈরি হয়েছে, খুলে লিখে ফেলুন:from visual import *ball=sphere(pos=(0,0,0),radius=1,color=color.red)wall=box(pos=(10,0,0),size=(1,12,12),color=color.green)ball.velocity=vector(25,0,0)delS=0.001s=0while s wall.pos.x: ball.velocity.x=-ball.velocity.x ball.pos=ball.pos+ball.velocity*delS s=s+delSসেভ করে রান করলে দেখবেন চলন্ত একটি বল এবং দেয়াল দেখা যাচ্ছে। (চলবে)—মাহ্দী ইসলাম mahdi@pৎothom-alo.info