পাওয়া যাবে আবহাওয়ার নিখুঁত পূর্বাভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃত্রিম উপগ্রহ
কৃত্রিম উপগ্রহ

আবহাওয়াবিদদের দেওয়া পূর্বাভাসের সঙ্গে অনেক সময় বাস্তবের মিল থাকে না। কখনও কোনো অঞ্চলের জন্য মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিলেও বাস্তবে দেখা যায় সেখানে রৌদ্রোজ্জ্বল আকাশ। তাঁদের নিয়ে মজার অনেক কৌতুকও প্রচলিত। কিন্তু তাঁরা তো আর অনুমান করে কোনো পূর্বাভাস দেন না। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেই আবহাওয়ার পূর্বাভাস দেন। আবহাওয়াবিদেরা যাতে আরও নিখুঁতভাবে আবহাওয়ার পূর্বাভাস দিতে পারেন সে লক্ষে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা ও জাপানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান জাক্সা। সায়েন্স ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও জাপানের গবেষকেরা একত্রে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আবহাওয়া সংক্রান্ত সঠিক তথ্য পেতে একটি কৃত্রিম উপগ্রহ উেক্ষপণ করবেন। ২৮ ফেব্রুয়ারি নাসা ও জাক্সার গবেষকেরা জাপানের তৈরি এইচ-টুএ রকেটে করে গ্লোবাল প্রিসিপেশন ম্যাজারমেন্ট (জিপিএম)  কোর অবজারভেটরি নামের কৃত্রিম উপগ্রহটি মহাকাশে পাঠাবেন।
গবেষকেরা জানিয়েছেন, জিপিএম হচ্ছে আন্তর্জাতিক একটি মিশন যা বৃষ্টি, তুষার সম্পর্কে যে তথ্য দেবে তা বিশ্লেষণ করে নিখুঁত আবহাওয়ার পূর্বাভাস দিতে পারবেন গবেষকেরা।