পাওয়ার পয়েন্টের কিছু শর্টকাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমএস ওয়ার্ড বা এক্সেলের মতো পাওয়ার পয়েন্টেও দ্রুত কাজ করার জন্য শর্টকাট কি ব্যবহার করা যায়। পাওয়ার পয়েন্টে Ctৎl বা Alt-এর সঙ্গে A থেকে Z ব্যবহার করে দ্রুত অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। নিচে কিছু শর্টকাট দেওয়া হলো। Ctrl+A ফাইলের সম্পূর্ণ লেখাগুলো নির্বাচন করা।Ctrl+B নির্বাচিত লেখাকে বোল্ড করা।Ctrl+C কপি করা।Ctrl+D ডুপ্লিকেট লেখা তৈরি করা।Alt+E লেখাকে মাঝখানে নিয়ে যাওয়া। Ctrl+F শব্দ খুঁজে বের করা।Ctrl+G নির্দিষ্ট পৃষ্ঠা, লাইন বা টেবিলে যাওয়া। Ctrl+H নির্দিষ্ট লেখাকে পরিবর্তন বা রিপ্লেস করা।Ctrl+I লেখাকে ডানে তির্যকভাবে দেখানো (ইটালিক)।Ctrl+J নির্বাচিত লেখাগুলোর সঠিক মার্জিন বা জাস্টিফাই আকারে সাজানো।Ctrl+K ইনসেট হাইপারলিঙ্কের মাধ্যমে অন্য ফাইলের সঙ্গে সংযোগ স্থাপন। Alt+L লেখাকে বাম দিকে নেওয়া (লেফট অ্যালাইনমেন্ট)। Alt+M নতুন একটি স্লাইড তৈরি করা।Ctrl+N নতুন একটি ফাইল বা প্রজেক্ট তৈরি করা।Ctrl+O পুরোনো কোনো ফাইল খুলে কাজ করা।Ctrl+P প্রিন্ট করা।Alt+Q পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম বন্ধ করা। Ctrl+R লেখাকে ডানে নিয়ে যাওয়া (রাইট অ্যালাইনমেন্ট)।Ctrl+S সব কাজ এবং ডকুমেন্ট সংরক্ষণ করা। Ctrl+T ফন্ট বা লেখার বাহ্যিক দিক পরিবর্তন করা।Ctrl+U আন্ডারলাইন।Ctrl+V পেস্ট করা।Ctrl+W ফাইল বন্ধ করা।Ctrl+X নির্বাচিত লেখাকে কেটে নিয়ে যাওয়া। Ctrl+Y আনডুর কার্যকারিতা বাতিল করা (রিডু)।Ctrl+Z আনডু করা অথবা আগের অবস্থায় ফিরে যাওয়া। —কে এম জাকির হোসেন