পাকিস্তানি সেনা রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরো মুক্তিযোদ্ধারা গুলির বন্যা বইয়ে দিতে দিতে এগিয়ে আসছে, আমরা কোণঠাসা হয়ে গেছি। তখন তুমি কী করবে?

রাইফেল ফেলে দিয়ে ঝেড়ে দৌড় দেব, স্যার!

বড় কর্তারা কত বোকা আর ভুলোমনা দেখেছিস!
কেন, কী করেছে তারা?
চার্জ করার জন্য গ্রেনেড দিয়েছে কিন্তু চার্জার দেয়নি!

এভাবে লেজ গুটিয়ে পালিয়ে এলে? অন্তত কয়েকটা গুলি তো করতে পারতে!
গুলি করার আর সময় পেলাম কোথায়, স্যার! তার আগেই মুক্তিযোদ্ধারা মাথার ওপরের গাছের মৌচাকে ঢিল মেরে পুকুরে লাফিয়ে পড়ল!

কী রাজাকার গ্যাদা আলী, থলে না পেয়ে লুঙ্গিতে করেই মাছ আনলে! তোমার সঙ্গী উজবুক মিয়া কোথায়?
উজবুক মিয়া তার লুঙ্গিটা হারিয়ে ফেলেছে ভেবে পুকুরে খুঁজছে, আর আমি তার লুঙ্গিতে মাছ নিয়ে চলে এসেছি, স্যার!

বাঙালিদের ঘর পোড়ানোর জন্য তোমাকে ভালো একটা ম্যাচের বাক্স আনতে বলেছিলাম। এনেছ?
বাজারের সেরা ম্যাচটাই এনেছি, স্যার! বাক্সের সব কাঠি আলাদা আলাদাভাবে পরীক্ষা করেছি, সবগুলোই জ্বলে, স্যার!

যখন কামান থেকে গোলা বের হয় তখন কামানটা অত জোরে শব্দ করে কেন বল তো?
তোর পেছনে কেউ ওভাবে আগুন ধরিয়ে দিলে তুই–ও ওর চেয়ে জোরে চিৎকার করবি!