পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঝাপিয়ে পড়ে নিরস্ত্র মানুষের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৬৪
সঠিক উত্তর  অংশ-২৪
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ৫ নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’ এর ওপর। প্রথমে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। অনুচ্ছেদটি পড়ে উত্তর লিখতে হবে। স্মরণীয় যাঁরা চিরদিন পাকিস্তানি সেনারা ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র, ঘুমন্ত মানুষের ওপর। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে ব্যারাকে, আর নানা আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে নিদ্রিত লোক-সকলকে। সেই হত্যাকাণ্ড চালিয়েই যেতে থাকে বিরামহীন। ১৯৭১ সালে আমরা অর্জন করি আমাদের স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করি। এই বিজয়কে পাওয়ার আগে দেশবাসীকে করে যেতে হয় এক তীব্র মুক্তিযুদ্ধ। আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন শত্রুসেনাদের সঙ্গে। দেশের অন্য সব সাধারণ মানুষ তাঁদের জুগিয়েছে ভরসা ও সাহস।

১. কত সালে মুক্তিযুদ্ধ শুরু হয়?
ক. ১৯৫২ খ. ১৯৬৯ গ. ১৯৭১ ঘ. ১৯৪৭ সালে উত্তর: গ. ১৯৭১ সালে
২. কোন দিনটি আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন?
ক. ১৪ ডিসেম্বর ১৯৭১ খ. ২৫ মার্চ ১৯৭১ গ. ১৬ ডিসেম্বর ১৯৭১ ঘ. ২৬ মার্চ ১৯৭১ উত্তর: গ. ১৬ ডিসেম্বর ১৯৭১
৩. বাংলাদেশে বিজয় দিবস কবে পালন করা হয়?
ক. ১৬ ডিসেম্বর খ. ২১ ফেব্রুয়ারি গ. ২৬ মার্চ ঘ. ১৪ ডিসেম্বর উত্তর: ক. ১৬ ডিসেম্বর
৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কাল কত ছিল?

ক. ১০ মাস খ. ৯ মাস গ. ৮ মাস ঘ. ১১ মাস

উত্তর: খ. ৯ মাস
৫. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের নাম কী?
ক. মুক্তিযুদ্ধ খ. অপারেশন সার্চলাইট গ. মল্লযুদ্ধ ঘ. গৃহযুদ্ধ
উত্তর: ক. মুক্তিযুদ্ধ
৬. মার্চের কত তারিখে পাকিস্তানি সেনারা ঘুমন্ত ঢাকা নগরকে আক্রমণ করে?
ক. ১৬ খ. ২৫ গ. ২৬ ঘ. ১৪
উত্তর: খ. ২৫
৭. পাকিস্তানিরা ২৫ মার্চের কখন ঢাকার নিরস্ত্র, ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে?
ক. সন্ধ্যারাতে খ. দিনদুপুরে গ. শেষ রাতে ঘ. গভীর রাতে
উত্তর: ঘ. গভীর রাতে
৮. ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানিরা কোন পত্রিকা অফিসে আগুন লাগিয়ে দেয়?
ক. ইনকিলাব খ. বঙ্গদর্শন গ. কল্লোল ঘ. দৈনিক সংবাদ
উত্তর: ঘ. দৈনিক সংবাদ
৯. প্রখ্যাত আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তকে কোথা থেকে পাকিস্তানি সেনারা ধরে নিয়ে গিয়ে হত্যা করে?
ক. ঢাকা থেকে খ. সিলেট থেকে
গ. কুমিল্লার বাড়ি থেকে ঘ. বরিশাল থেকে
উত্তর: গ. কুমিল্লার বাড়ি থেকে
১০. কত বছর বয়সে পাকিস্তানিরা ধীরেন্দ্রনাথ দত্তকে হত্যা করে?
ক. ৮০ বছর খ. ৮৫ বছর গ. ৯০ বছর ঘ. ৯৫ বছর
উত্তর: খ. ৮৫ বছর
১১. কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক ছিলেন?
ক. এম. মুনিরুজ্জামান খ. ড. গোবিন্দচন্দ্র দেব
গ. ড. মোহাম্মদ শহীদুল্লাহ্ ঘ. জ্যোতির্ময় গুহঠাকুরতা
উত্তর: ক. এম. মুনিরুজ্জামান
১২. অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ের শিক্ষক ছিলেন?
ক. বাংলা সাহিত্যের খ. ইংরেজি সাহিত্যের
গ. দর্শনশাস্ত্রের ঘ. রসায়নশাস্ত্রের
উত্তর: খ. ইংরেজি সাহিত্যের
১৩. কে মানুষ হিসেবে ছিলেন খুবই সহজ-সরল আর নিরহংকারী?
ক. যোগেশচন্দ্র ঘোষ খ. এম. মুনিরুজ্জামান
গ. ড. গোবিন্দচন্দ্র দেব ঘ. শহীদুল্লা কায়সার
উত্তর: গ. ড. গোবিন্দচন্দ্র দেব।


পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল