পাকিস্তানে কয়েকটি ওয়েবসাইট নিষিদ্ধ হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকসহ বেশ কিছু ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি লাহোরের হাইকোর্ট থেকে এ নির্দেশ দেওয়া হয়। আগামী ৬ অক্টোবরের মধ্যে এ নির্দেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর আগে দেশটিতে সার্চ ইঞ্জিন গুগল এবং ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব বন্ধ করার ব্যাপারে আলোচনা হয়েছিল। এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানান, কাজের প্রয়োজনে বিভিন্ন ওয়েবসাইট কর্তৃপক্ষ যদি তাদের তথ্য দিয়ে তদন্তে সাহায্য না করে, তাহলে পাকিস্তানে সাইটগুলো নিষিদ্ধ করে দেওয়া হবে। আন্তর্জাতিক সন্ত্রাসবিষয়ক তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ওয়েবসাইটগুলো ব্যবহূত হচ্ছে বলে অভিযোগ করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে ঠিক কী ধরনের সন্ত্রাসবিষয়ক তথ্য এসব ওয়েবসাইটের মাধ্যমে বিনিময় হয়, তা নির্দিষ্টভাবে বলা হয়নি। —টাইমস অব ইন্ডিয়া