পাকিস্তানে ১২ ঘণ্টার ‘টুইট বিরতি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উসকানিমূলক তথ্য প্রকাশের অভিযোগে ২০ মে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ‘টুইটার’ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাকিস্তান। যদিও নিষিদ্ধ করার ১২ ঘণ্টা পর ফের সাইটটি আবারও সচল করে দেওয়া হয়েছে। পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের (পিটিএ) বরতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।উল্লেখ্য, ২০১০ সালে ধর্মবিরোধী বিষয়বস্তু থাকায় প্রায় দুই সপ্তাহ ধরে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ আরও প্রায় এক হাজার ওয়েবসাইট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাকিস্তান।ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব পাকিস্তান জানিয়েছে, সরকারের কাছ থেকে টুইটার বন্ধ করে দেওয়ার নির্দেশ পায় তাঁরা। তবে এর কোনো কারণ দর্শানো হয়নি। তবে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশে ১২ ঘণ্টা পর আবারও টুইটার সচল করে দেওয়া হয়েছে।