প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও মন খারাপ হলে পাখির কুহুতান শুনলে মন ভালো হয়ে যেতে পারে। তবে কোনো বাড়ির আশপাশে যদি পাখির উপস্থিতি বেশি হয়, তবে তা কি সেই বাড়ির দাম বেশি হওয়ার ইঙ্গিতও দেয়? নতুন একটি গবেষণায় এ রকমই ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটির গবেষকদের এ সংক্রান্ত একটি নিবন্ধআরবান ইকোসিস্টেম নামের একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকেরা দেখতে পেয়েছেন, যে এলাকায় পাখির উপস্থিতি বেশি, সেই এলাকার বাড়িগুলো যে এলাকায় পাখির উপস্থিতি কম তার চেয়ে বেশি দরে বিক্রি হয়। গবেষণাটিতে বাড়ির আকার, বয়স এবং সেখানে নগরায়ণ ঘটার মাত্রা ইত্যাদি বিষয়ও বিবেচনায় রাখা হয়। তবে দেখা গেছে, কোনো বাড়ির আশপাশে যত বেশি প্রজাতির পাখির বিচরণ থাকে, বাড়িটির দাম তত বেশি হবে। দ্য টেলিগ্রাফ।