পাখির পূর্বসূরি প্রজাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে যে ডানাওয়ালা প্রাণীর জীবাশ্মের (ফসিল) সন্ধান পাওয়া গেছে, তা আধুনিক পাখিদের পূর্বসূরি প্রজাতির পরিচয় প্রকাশ করে। আর্কিওপেটরিক্স নামের এই প্রাণী ছিল ডানাওয়ালা ডাইনোসরেরই একটি শাখা।  নেচার  সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বিজ্ঞানীরা  এমনটিই দাবি করছেন। অধিকাংশ বিজ্ঞানীর মতে, অ্যাভিয়ালি নামের প্রাক-পাখি বর্গের প্রাণীগুলোই কালের বিবর্তনে রূপান্তরিত হয়ে আজকের পাখির আকৃতি পেয়েছে। তবে চীনা বিজ্ঞানীরা ২০১১ সালে পাখাওয়ালা ভিন্ন প্রজাতির একটি ডাইনোসর আবিষ্কারের দাবি করেন, যা পাখি না হলেও আর্কিওপেটরিক্সের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। চীনের গবেষকেরা গত বুধবার আরেকটি নতুন প্রজাতির পাখাওয়ালা আদি প্রাণীর সন্ধান দিয়েছেন। ছোট দাঁত দেখে বোঝা যায় এরা পোকামাকড় খেয়ে বাঁচত। এএফপি।