পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাচার আছে নানান রকম, পাচার নানান বরণ
দিনের সাথে হচ্ছে বদল পাচার করার ধরন!
বৈধ পথের বাইরে যা যায় সেটাই হলো পাচার
বার্মা থেকে বাংলাদেশে হচ্ছে পাচার আচার!
সেই আচারের সঙ্গে নাকি গুপ্ত থাকে মাদক
বন্ধ হবে পাচার যখন বেড়াই খেতের খাদক?
স্বর্ণ পাচার, অঙ্গ পাচার, মানব পাচার ছাড়াও
বনের যত জন্তু আছে হচ্ছে পাচার তারাও!

বাংলাদেশে অর্থ পাচার নতুন কিছু, ব্রাদার?
কার্টেসি কার? রাজনীতিবিদ, বণিক, সাহেবজাদার!
হুন্ডি আছে, এলসি আছে, আরও নানান উপায়
সুইস দেশের ব্যাংকে আবার কেউবা টাকা ছুপায়!
আমরা জানি পাচারকারীর আসল খুঁটি কোথায়
লাভ কী বলে? অর্থ পাচার দাঁড়িয়ে গেছে প্রথায়!