পাজল গেম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের প্রধান কার্যালয়ে ১২ জানুয়ারি আসুস পাজল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। ফেসবুকভিত্তিক প্রতিযোগিতাটি এক মাস ধরে চলে। এতে প্রথম ১৪ দিন প্রতিদিনের সর্বোচ্চ নম্বরপ্রাপ্তকে একটি করে মোবাইল ফোন দেওয়া হয়। এই ১৪ জনকে নিয়ে পরবর্তী ১৬ দিন চলে প্রতিযোগিতা। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত বিজয়ী পেয়েছেন আসুস ফোনপ্যাড ট্যাবলেট পিসি। এ পুরস্কার জিতেছেন ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র ইমরান হোসেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন গ্লোবাল ব্র্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার। অন্য বিজয়ীদের হাতে পুরস্কার দেন তুলে দেন আসুস বাংলাদেশের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার মোহাম্মদ আল ফুয়াদ, ন্যাশনাল সেলস ম্যানেজার জিয়াউর রহমানসহ অনেকে। রফিকুল আনোয়ার বলেন, ভবিষ্যতেও এ ধরনের প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে। —বিজ্ঞপ্তি