পাঠকসংখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আসিতেছে! আসিতেছে!! আসিতেছে!!!
এবারের বিষয়
যানজট
বিজ্ঞান দিয়েছে বেগ, আর যানজট? অবধারিতভাবে আবেগ! অতএব যানজটকে অবহেলা করবেন না! কারণ, এই যানজটে বসেই না আমরা মুখোমুখি হই কত ধরনের অভিজ্ঞতার। সেই অভিজ্ঞতাগুলো থেকে ফিল্টার করে বেছে নিন মজার গল্পগুলো। ঘরে কিংবা যানজটে বসে লিখুন সেই অভিজ্ঞতা। লিখতে পারেন যানজট নিয়ে রম্যগল্প, কার্টুন আইডিয়া, ছড়া বা হাসতে হাসতে পেটে যানজট বেঁধে দেওয়ার মতো দুর্দান্ত যেকোনো ধরনের লেখা। পাঠাতে পারেন আপনার আঁকা কার্টুন, তোলা ছবি। আর যানজট নিরসনের মজার আইডিয়া পাঠালে উপকৃত হবে গোটা দেশবাসী!

অতএব পাঠান যা খুশি
যানজট পেরিয়ে আপনার লেখা, আঁকা, ছবি আমাদের হাতে এসে পৌঁছাতে হবে ১৩ জুলাইয়ের মধ্যে
খামের ওপর লিখুন

পাঠকসংখ্যা (যানজট)
রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫।
পাঠাতে পারেন ই-মেইলে [email protected]
ফেসবুকের ইনবক্সও খোলা আছে আপনার জন্য fb.com/Rosh.Alo