পাতলা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের রাজ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হালকা-পাতলা অ্যান্ড্রয়েডনির্ভর মুঠোফোনে তরুণদের আগ্রহ বাড়ছে। পকেটের সঙ্গে মানানসই এবং প্রচলিত মুঠোফোনের চেয়ে আকারে একটু বড় হালকা-পাতলা স্মার্টফোন তৈরি করছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি অ্যান্ড্রয়েডনির্ভর চার দশমিক সাত ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত বিশ্বের সবচেয়ে হালকা স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে হুয়াউয়ে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, হালকা-পাতলা স্মার্টফোনের রাজ্যে বাজিমাত করেছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। বাজারের শীর্ষ ১০ হালকা-পাতলা স্মার্টফোনের নয়টিই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর আর একটি আইওএসনির্ভর। অ্যান্ড্রয়েডনির্ভর হালকা স্মার্টফোনহালকা-পাতলা স্মার্টফোনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে হুয়াউয়ের অ্যাসান্ড পি ৬। ১৮ জুন মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ৬ দশমিক ১৮ মিলিমিটার পুরুত্বের ‘অ্যাসান্ড পি৬’ নামের একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। হুয়াউয়ের দাবি, তাদের এ স্মার্টফোনটিই বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন। চার দশমিক সাত ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেম। হুয়াউয়ের তৈরি ১.৫ গিগাহার্টজের কোয়াড কোরের প্রসেসরনির্ভর স্মার্টফোনটিতে রয়েছে সামনে পাঁচ মেগাপিক্সেল পেছনে আট মেগাপিক্সেলের ক্যামেরা। অ্যান্ড্রয়েডনির্ভর হালকা-পাতলা স্মার্টফোনের তালিকায় হুয়াউয়ের অ্যাসান্ড পি ১ স্মার্টফোনটিও স্থান পেয়েছে। এ স্মার্টফোনটির পুরুত্ব ছয় দশমিক ৬৮ মিলিমিটার। চার দশমিক তিন ইঞ্চি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড জেলিবিন নির্ভর। অ্যাসান্ড পি ৫ ছাড়াও অ্যান্ড্রয়েডনির্ভর হালকা স্মার্টফোনের তালিকায় রয়েছে অ্যালকাটেলের ওয়ান টাচ আইডল আলট্রা। এ স্মার্টফোনটির পুরুত্ব ছয় দশমিক পাঁচ মিলিমিটার। চার দশমিক ৬৫ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে এক দশমিক দুই গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর। অ্যান্ড্রয়েড জেলিবিন অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনটির পেছনে রয়েছে আট মেগাপিক্সেলের ক্যামেরা। হালকা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তালিকায় স্থান পেয়েছে জেডটিইর তৈরি গ্র্যান্ড এস। চলতি বছরের জানুয়ারি মাসে লাসভেগাসের কনজুমার ইলেকট্রনিক শোতে ছয় দশমিক নয় ইঞ্চি পুরুত্বের অ্যান্ড্রয়েডনির্ভর এ স্মার্টফোনটি দেখানো হয়েছিল। পাঁচ ইঞ্চি মাপের এইচডি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে এক দশমিক সাত গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর ও পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা।অ্যান্ড্রয়েডনির্ভর হালকা স্মার্টফোনের তালিকায় রয়েছে প্যানাসনিক এলুগা ও এইচটিসি ওয়ান এস। চার দশমিক তিন ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত এ দুটি স্মার্টফোন সাত দশমিক আট মিলিমিটার পুরু। এ ছাড়াও সাত দশমিক নয় মিলিমিটার পুরুত্ব নিয়ে পাতলা স্মার্টফোনের তালিকার রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৪, সনির এক্সপেরিয়া জেড, ও লেনোভোর এস৯২০। অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন তিনটির মধ্যে গ্যালাক্সি এস ৪ ও সনি এক্সপেরিয়া জেডের ডিসপ্লে পাঁচ ইঞ্চি মাপের আর লেনোভোর স্মার্টফোনটি পাঁচ দশমিক তিন ইঞ্চি মাপের। ছয় দশমিক তিন ইঞ্চি মাপের বিশাল ডিসপ্লেনির্ভর স্যামসাংয়ের গ্যালাক্সি মেগা স্মার্টফোনটির পুরুত্ব মাত্র আট মিলিমিটার। এ স্মার্টফোনটিতেও ব্যবহূত হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।