পানি ছিল মঙ্গলে, প্রমাণ দিল টিনটিনা
সম্প্রতি মঙ্গলে কিউরিওসিটির তোলা ছবিতে একটি পাথরের গায়ে গবেষকেরা চুনের মতো সাদা রঙের অস্তিত্ব দেখতে পেয়েছেন। গবেষকেরা বলছেন, পাথরে সাদা রঙের বিষয়টি মঙ্গল গ্রহে অতীতে পানি থাকার বিষয়টি নির্দেশ করে। পাথরটির নাম রাখা হয়েছে টিনটিনা।‘টিনটিনা’ নামের এ পাথরের গায়ে চুনের মতো সাদা রঙের উপস্থিতির বিষয়টি আবারও মঙ্গল গ্রহ গবেষকদের চমকে দিয়েছে।এদিকে বিবিসির এক খবরে বলা হয়েছে, মঙ্গল গ্রহসংশ্লিষ্ট গবেষকেরা ধারণা করছেন, মঙ্গল গ্রহের এ অঞ্চলটিতে যখন পানির প্রবাহ ছিল, টিনটিনা পাথরে হাইড্রোটেড মিনারেলগুলো তখন জমা হয়েছে।গবেষকেরা কিউরিওসিটির পরীক্ষা করা নমুনা বিশ্লেষণ করে আশার কথাই শুনিয়েছেন। সম্প্রতি কিউরিওসিটির বিশ্লেষণ করা কাদাজাতীয় পদার্থ বিশ্লেষণ করে গবেষকেরা জানিয়েছেন, এ কাদা সাধারণ পানি দিয়েই তৈরি হয়েছিল। অর্থাত্ অতীতে একসময় মঙ্গল গ্রহে পানি ও প্রাণের অস্তিত্ব ছিল।গবেষকেরা মঙ্গল গ্রহে বসবাসের উপযোগী পরিবেশ খুঁজে পাওয়ার বিষয়ে আশাবাদী।প্রসঙ্গত, ২০১২ সালের আগস্ট মাসে কিউরিওসিটি মঙ্গল গ্রহের মাটি স্পর্শ করে। মঙ্গল গ্রহে অণুজীবের অনুসন্ধান চালাচ্ছে কিউরিওসিটি।