পানি নিরোধক ডিজিটাল ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাংয়ের পানি নিরোধক ডিজিটাল ক্যামেরা বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.। ডব্লিউপি-১০ মডেলের ১২.২ মেগা পিক্সেলের এ ক্যামেরা দিয়ে ১০ ফুট পানির নিচেও ছবি তোলা যাবে। এতে রয়েছে ২.৭ ইঞ্চি এলসিডি পর্দা, ডুয়াল ইমেজ, মুভি রেকর্ডিং সুবিধা ইত্যাদি। দাম ১৬ হাজার টাকা। —বিজ্ঞপ্তি