পানির অপর নাম টাচস্ক্রিন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে আঙুল নাড়িয়ে ছবি বা ফাইলও নাড়ানো যাবে
পানিতে আঙুল নাড়িয়ে ছবি বা ফাইলও নাড়ানো যাবে

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রো-কমিউনিকেশনস বিষয়ের একদল গবেষক এবার বাথটাবের পানিকেই টাচস্ক্রিন ডিসপ্লেতে পরিণত করতে সক্ষম হয়েছেন। প্রযুক্তিটির নাম দেওয়া হয়েছে ‘অ্যাকোয়াটপ’।
মজার ব্যাপার হলো, এর মাধ্যমে এখন বাথটাবের পানিকেই মুঠোফোন, কম্পিউটার কিংবা ট্যাবলেটের মতো করে ব্যবহার করা যাবে। শুধু তা-ই নয়, হাত নাড়িয়ে পর্দায় প্রদর্শিত কোনো বস্তু বা ছবি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যাবে এবং মুছে ফেলা যাবে। আরও বিস্ময়ের ব্যাপার হলো, পানিতে হাতের ইশারায় খেলা যাবে বিভিন্ন গেম।
এই প্রযুক্তিতে বাথটাবের ওপর একটি ক্যামেরা এবং একটি প্রজেক্টর বসানো থাকে। এগুলোর সঙ্গে সংযুক্ত থাকে মূল কম্পিউটার। ক্যামেরাতে হাতের বিভিন্ন ইশারা বা ভঙ্গিমা ধরা পড়ার পর বিশেষ সেন্সরের সাহায্যে সেগুলোকে বোঝার পর প্রজেক্টর সে অনুযায়ী পানিতে আলোক বিচ্ছুরণের মাধ্যমে টাচস্ক্রিন ডিসপ্লে তৈরি করে। তবে এ জন্য পানিতে মেশাতে হবে বিশেষ ধরনের রাসায়নিক, যা ত্বকের কোনো ক্ষতি করবে না।
উন্নত অনেক দেশেই বাথটাবে বসে কম্পিউটার ব্যবহার করাটা এখন একটি অভ্যাসে পরিণত হয়েছে। আবার অসাবধানতাবশত যাতে পানিতে পড়ে মুঠোফোন, ল্যাপটপ কিংবা ট্যাবলেট কম্পিউটার নষ্ট না হয়, সে জন্য এগুলোর কিছুকে আবার পানি নিরোধক করেও তৈরি করা হয়েছে। কিন্তু এখন আর কোনো ঝামেলা হবে না। বাথটাবের পানিকেই টাচস্ক্রিন ডিসপ্লেতে পরিণত করে মনের আনন্দে ব্যবহার করতে পারবেন আপনার পছন্দের যন্ত্রটি। —ম্যাশেবল অবলম্বনে প্রদীপ সাহা