পানির নীচে ভিডিও করার স্মার্টফোন (ভিডিও)

পানির নিচেও হাই-ডেফিনেশন বা এইচডি মানের ভিডিও তোলা যাবে স্মার্টফোনে। সম্প্রতি উন্নত ক্যামেরা সেন্সর আর পানি-রোধী প্রযুক্তির নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে জাপানের প্রযুক্তি পণ্য নির্মাতা সনি। স্মার্টফোনটির নাম এক্সপেরিয়া জেডআর। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।জনপ্রিয় এক্সপেরিয়া সিরিজে নতুন আরেকটি মডেল যুক্ত করা প্রসঙ্গে সনি কর্তৃপক্ষ দাবি করেছে, নতুন স্মার্টফোনটি পরিষ্কার পানিতে পাঁচ ফুট গভীরতায় হাই-ডেফিনেশন ছবি তুলতে বা ভিডিওচিত্র ধারণ করতে সক্ষম হবে।অ্যান্ড্রয়েড-নির্ভর জেডআর স্মার্টফোনটির ডিসপ্লে ৪.৬ ইঞ্চি মাপের। এতে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা, এসফোর প্রো কোয়াড কোর প্রসেসর, দুই গিগাবাইট র্যাম রয়েছে।স্মার্টফোনটি ফোরজি ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি সমর্থন করবে। সনির ব্রাভিয়া টেলিভিশন প্রযুক্তির বেশ কিছু ফিচার এ স্মার্টফোনটির সঙ্গে যুক্ত করার কথাও জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।চলতি বছরেই এ স্মার্টফোনটি বাজারে আসবে। অবশ্য স্মার্টফোনটির দাম প্রসঙ্গে কোনো তথ্য প্রকাশ করেনি সনি কর্তৃপক্ষ।
<iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/h1a7KjdUqmA" frameborder="0" allowfullscreen></iframe>