পানিরোধক ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি ও ধুলানিরোধক সনির নতুন একটি ডিজিটাল ক্যামেরা বাজারে পাওয়া যাচ্ছে। ডিএসসি-টিএক্স১০ মডেলের এ ক্যামেরায় আছে ১৬ দশমিক ২ মেগাপিক্সেল সেন্সর ও এইচডি ভিডিও ধারণ করার সুবিধা। এতে আরও আছে তিন ইঞ্চি টাচস্ক্রিন এলসিডি মনিটর। এটি পাঁচ ফুট ওপর থেকে পড়ার ধাক্কাও সামলাতে পারে। পানির ১৬ ফুট নিচ পর্যন্ত এটি স্থির ও ভিডিও চিত্র ধারণ করতে পারে। ঢাকার রাফা ইঞ্জিনিয়ার্সে এটি পাওয়া যাচ্ছে। দাম ৪২ হাজার ৫০০ টাকা। আছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা।—বিজ্ঞপ্তি