পানিরোধী পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির পানি ঝরে পড়বে সহজে ও দ্রুত। মানুষের পোশাক থেকে শুরু করে গাড়ির কাচসহ অন্যান্য জিনিসে এই সুবিধা থাকবে। মার্কিন গবেষকেরা এমন একটি পদ্ধতি আবিষ্কার করেছেন, যা ব্যবহার করলে বস্তুর পৃষ্ঠতলে পানি আটকে থাকবে গড়ে ৪০ থেকে ৮০ শতাংশ কম সময়। যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) যৌথ গবেষণায় কোনো তল ও মানুষের পানিরোধী পোশাকের ওপর বৃষ্টির পানি কীভাবে পড়ে এবং পরে সেখান থেকে ঝরে যায়—তা পর্যবেক্ষণ করা হয়। তাঁরা এক টুকরা সিলিকনের ওপর ফ্লুয়োরোসিলেন নামক একটি পানিরোধী পদার্থে সূক্ষ্ম আবরণ দেন। পরীক্ষাগারে দেখা যায়, এটির ওপর থেকে বৃষ্টির পানি ঝরতে সময় লাগে তুলনামূলক ৪০ শতাংশ কম। এএফপি।