প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিকূল পরিবেশে বিপন্নপ্রায় প্রাণী বেঙ্গল টাইগার ও নামিয়ান চিতা ইত্যাদি প্রাণীর চেয়ে বিশালাকায় (জায়ান্ট) পান্ডার টিকে থাকার সামর্থ্য বেশি। চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ২১৮টি পান্ডার ডিএনএ বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে বলছেন, প্রাণীটির এই সহনশীলতার নেপথ্যে রয়েছে তাদের বৈচিত্র্যময় রোগ প্রতিরোধী অঙ্গ। বায়োমেড সেন্ট্রাল সাময়িকীতে ওই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিশ্বে বর্তমানে বুনো বিশালাকৃতির পান্ডা রয়েছে এক হাজার ৫০০টি। দক্ষিণ চীন, মিয়ানমার, উত্তর ভিয়েতনাম অঞ্চলজুড়ে আগে এদের বিচরণ থাকলেও এখন শুধু দক্ষিণ চীনের ছয়টি বিচ্ছিন্ন পর্বতে পাওয়া যায়। গবেষকদের আশা, পান্ডার ডিএনএ নমুনার তথ্য ব্যবহার করে আরও গবেষণার মাধ্যমে প্রাণীটির প্রজনন বাড়ানো যাবে। লাইভসায়েন্স।