পাবনা ও ফেনীতে কিউবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউবির তারহীন ওয়াইম্যাক্স ইন্টারনেট-সেবা চালু হয়েছে পাবনা ও ফেনীতে। গত ২৮ মে এ দুই শহরে ইন্টারনেট সংযোগ দিচ্ছে কিউবি। এর আগে কুমিল্লা ও বগুড়ায় কিউবির ইন্টারনেট-সেবা চালু হয়েছে।কিউবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ফিরোজ আহমেদ এ প্রসঙ্গে বলেন, দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের প্রথম ধাপ হিসেবে চারটি শহরে ইন্টারনেট-সেবা চালু করল কিউবি। এভাবে সারা দেশের মানুষ অচিরেই প্রতিদিন কিউবির দ্রুতগতিসম্পন্ন ও নির্ভরযোগ্য ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।কিউবি ৪০০ টাকার কমে ৫১২ কেবিপিএস গতির ইন্টারনেট-সেবা দিচ্ছে। —বিজ্ঞপ্তি