পাবনায় ডিলার সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনায় গত ৩ মার্চ হয়ে গেল গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে ব্রাদার প্রিন্টারের দিনব্যাপী ডিলার সম্মেলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাদারের পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ার এবং এতে অংশ নেন ঈশ্বরদী, নাটোর এবং পাবনা জেলার বিভিন্ন ডিলার প্রতিষ্ঠানের ৪৭ জন বিক্রয় প্রতিনিধি। দুই পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ব্রাদার প্রিন্টার সার্ভিসিংয়ের ওপর হাতে-কলামে প্রশিক্ষণ এবং দ্বিতীয় পর্বে ছিল ব্রাদার প্রিন্টারের প্রযুক্তিগত কার্যকারিতা ও ব্যবহারিক প্রয়োগের ওপর আলোচনা সভা। —বিজ্ঞপ্তি