পাবনায় হলো আউটসোর্সিং কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তির আউটসোর্সিং কাক করে ঘরে বসেই মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করা সম্ভব। এই আয়ের জন্য লাখ লাখ টাকা খরচ করে বিদেশে যেতে হয় না। গত শনিবার পাবনার দোয়েল সেন্টার মিলনায়তনে আউটসোর্সিং বিষয়ক এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। পাবনার পাথফাইন্ডার আইসিটি এডুকেশন গ্রুপ আয়োজিত কর্মশালা পরিচালনা করেন আউটসোর্সিং পরামর্শক মিজানুর রহমান সিনহা। বক্তৃতা করেন টেকনিক্যাল ট্রেনিং অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন। দিনব্যাপী কর্মশালায় ঘরে বসে আউটসোর্সিং কাজ করা ও টাকা পাওয়ার বিভিন্ন বিষয় নিয়ে ধারণা দেয়া হয়। —পাবনা অফিস