প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বর ও রক্তচাপ পরিমাপে ব্যাপকভাবে প্রচলিত পারদযুক্ত থার্মোমিটারের ব্যবহার বন্ধে গত শুক্রবার এক উদ্যোগ হাতে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও স্বাস্থ্যসেবা-বিষয়ক প্রচারণাকারীরা। ডব্লিউএইচওর প্রধান মার্গারেট চ্যান বলেন, ‘জনস্বাস্থ্যের জন্য বড় রকমের হুমকি সৃষ্টিকারী শীর্ষ ১০ রাসায়নিকের একটি পারদ। এটি এমন একটি ক্ষতিকর উপাদান, যা প্রজন্মের পর প্রজন্ম প্রতিবেশের মধ্যে ছড়িয়ে পড়ে ও টিকে থাকে।’ পারদ বর্জনে প্রচারণা গোষ্ঠী হেলথ কেয়ার উইদাউট হারম্-এর সঙ্গে কাজ করছে ডব্লিউএইচও। জাতিসংঘের এই সংস্থা বলছে, ২০২০ সালের মধ্যে জ্বরের থার্মোমিটার ও রক্তের চাপ পরিমাপক বিভিন্ন যন্ত্রে পারদ ব্যবহার পুরোপুরি দূর করা তাদের লক্ষ্য। এএফপি