পার্থক্য নাকের গঠনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর তুলনায় পুরুষের নাকের আকৃতি বড় হয়ে থাকে। শরীরের গঠন ও শক্তি উৎপাদনে ভিন্নতাই নাকের গঠনে বৈসাদৃশ্যের কারণ। মার্কিন গবেষকেরা নতুন এক গবেষণার ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন। আমেরিকান জার্নাল অব ফিজিক্যাল অ্যানথ্রোপলজি সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাথান হোলটনের নেতৃত্বে একদল গবেষক ইউরোপীয় বংশোদ্ভূত ৩৮ জন তরুণ-তরুণীর ওপর গবেষণা করেন। তিন থেকে ২৫ বছর বয়স পর্যন্ত তাঁদের শারীরিক পরিবর্তন পর্যবেক্ষণে দেখা যায়, বয়ঃসন্ধিকাল থেকেই নারী ও পুরুষের মধ্যে নাকের গঠনগত পার্থক্য দেখা দিতে থাকে। পুরুষের শরীর নারীর চেয়ে ভারী ও পেশিবহুল হতে শুরু করে। বাড়তি অক্সিজেনের চাহিদা পূরণ করতেই পুরুষের নাকের আকৃতি বাড়ে। ইনডিপেনডেন্ট।