
সঠিক উত্তরটি লেখ অংশ-১৪
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এর ওপর।
অধ্যায়-১১
১৯. বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে শতকরা কত ভাগ নারী শিক্ষক নিয়োগ করা হয়?
ক. ৫০ ভাগ খ. ৫৬ ভাগ
গ. ৭৩ ভাগ ঘ. ৬০ ভাগ
উত্তর: ঘ. ৬০ ভাগ
২০. কোন জার্মান নারী ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব দেন?
ক. কারা জেটকিন খ. মালালা ইউসুফজাই
গ. মার্গারেট থ্যাচার ঘ. লিন্ডসে ভন
উত্তর: ক. কারা জেটকিন
২১. কাউকে ছেলে বা মেয়ে হিসেবে না দেখে কী হিসেবে দেখা উচিত?
ক. নারী খ. পুরুষ গ. মানুষ ঘ. সহপাঠী
উত্তর: গ. মানুষ
২২. সমাজের উন্নতির জন্য তোমার বাড়িতে তুমি কাকে সাহায্য করবে?
ক. ভাই-বোনকে খ. মা-বাবাকে
গ. গৃহশিক্ষককে ঘ. বাবাকে
উত্তর: খ. মা-বাবাকে
২৩. পারিবারিকভাবে নারী নির্যাতনের বিশেষ কারণ কোনটি?
ক. চাকরি খ. অর্থ গ. যৌতুক ঘ. অশিক্ষা
উত্তর: গ. যৌতুক
২৪. নিচের কোন ঘটনাটি মানুষ ও সমাজের জন্য ক্ষতিকর বলে তুমি মনে কর?
ক. নারী দিবস পালন খ. কুসংস্কার
গ. নারী নির্যাতন ঘ. নারী-পুরুষের অসমতা
উত্তর: গ. নারী নির্যাতন
২৫. একটি সমাজে ছেলেমেয়ে সকলে মিলে মিশে চলার মধ্য দিয়ে তোমরা কী হতে পারবে?
ক. শিক্ষিত নাগরিক খ. প্রকৃত মানুষ
গ. স্বনির্ভর ব্যক্তি ঘ. সহপাঠী
উত্তর: খ. প্রকৃত মানুষ
অধ্যায়-১২
১. পার্বত্য অঞ্চলে কয়টি জাতিসত্তা অতীতকাল থেকে বসবাস করে আসছে?
ক. ১১টি খ. ১২টি গ. ১৩টি ঘ. ১৪টি
উত্তর: ক. ১১টি
২. বাংলাদেশের উত্তর এবং উত্তর-পূর্বাংশে কোন জাতিসত্তা বাস করে?
ক. সাঁওতাল খ. ওঁরাও
গ. রাজবংশী ঘ. গারো
উত্তর: ঘ. গারো
৩. শামীম তাঁর এক আদিবাসী বন্ধুর বাড়িতে বেড়াতে ময়মনসিংহে গেল। সেখানে গিয়ে সে জানলে। তারা নিজেদের ‘আচিকমান্দি’ হিসেবে পরিচয় দিয়ে থাকে। এ ‘আচিকমান্দি’ হিসেবে নিজেদের পরিচয় দেয় কোন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ?
ক. গারোরা খ. খাসিয়ারা
গ. মণিপুরিরা ঘ. হাজংরা
উত্তর: ক. গারোরা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
বিএমটিটিআই, গাজীপুর