পার্সোনাল অফিস সুবিধা দিচ্ছে মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অফিস স্যুট
অফিস স্যুট

মাইক্রোসফটের নতুন প্রধান নির্বাহী সত্য নাদেলা মোবাইল পণ্য ও ক্লাউডের ওপর গুরুত্ব বেশি দিচ্ছেন। এক খবরে সিএনএন জানিয়েছে, এক সময় যে জনপ্রিয়তা অফিস সফটওয়্যারের ছিল, তা এখন কমেছে। এখন ট্যাব, মোবাইল ক্লাউডের যুগ। এ যুগে নতুন গ্রাহক বাড়ানোর চেষ্টা করছে মাইক্রোসফট। এ প্রচেষ্টার অংশ হিসেবেই বছরে ৭০ মার্কিন ডলার দিয়ে অফিস ৩৬৫ ‘পারসোনাল’ সংস্করণ ব্যবহারের সুযোগ করে দিচ্ছে মাইক্রোসফট।
মাইক্রোসফট জানিয়েছে, অফিস ৩৬৫ ‘পারসোনাল’ সংস্করণটি শুধু একটি পিসি ও একটি ট্যাবলেটে বছরে ৭৯০ ডলার খরচ করে ব্যবহার করা যাবে। কিন্তু যাঁদের এই অফিস স্যুট নিয়মিত প্রয়োজন পড়ে না তাঁরা মাসে সাত মার্কিন ডলার দিয়েও এটি সাবস্ক্রাইব করতে পারেন।
২০১৩ সালের জানুয়ারি মাসে অফিস ৩৬৫ উন্মুক্ত করেছিল বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। অনলাইনে সাবসক্রিপশন ভিত্তিক এই সার্ভিসটিতে নিয়মিত সফটওয়্যার আপডেট পেতে পারেন গ্রাহকরা। সব সময় কম্পিউটার ও ট্যাবলেটে সর্বশেষ সংস্করণের অফিস স্যুট সুবিধার নিশ্চয়তা দেয় এই সার্ভিসটি।
মাইক্রোসফট দাবি করেছে, গত বছরে ৩৫ লাখ গ্রাহক অফিস ৩৬৫ সাবস্ক্রাইব করেছেন। কিন্তু এ বছরের শুরুতে সাবসক্রিপশন আশানুরূপ না হওয়ার এখন ‘পারসোনাল’ সংস্করণ উন্মুক্ত করছে প্রতিষ্ঠানটি।

পারসোনাল সংস্করণটির জন্য বাত্সরিক খরচ ৭০ মার্কিন ডলার ধরা হলেও অফিস ৩৬৫ হোম এর পূর্ণ সুবিধার সংস্করণটির খরচ ১০০ মার্কিন ডলার। অফিস ৩৬৫ হোম সংস্করণটি পাঁচটি আলাদা আলাদা কম্পিউটার ও ট্যাবলেটে ইনস্টল করা যায়। শুধু পিসির জন্য বা সাবসক্রিপশন ছাড়া ১৪০ মার্কিন ডলার খরচ করেও অফিস স্যুট কেনা যায়।
অফিস ৩৬৫ পারসোনালের সুবিধা হচ্ছে এতে কিছু অ্যাডভান্সড ফরম্যাটিং সুবিধা রয়েছে। এ ছাড়াও নিয়মিত আপডেট, ট্যাবলেটে অফিস ব্যবহারের সুযোগ ও মাইক্রোসফটের ওয়ানড্রাইভ ক্লাউডের সঙ্গে যুক্ত হওয়ার সুবিধা থাকছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, মাইক্রোসফট অফিস ৩৬৫ এর সঙ্গে যে সুবিধা দিচ্ছে তা প্রতিদ্বন্দ্বী অন্য যেকোনো সার্ভিসের চেয়ে উন্নত বিশেষ করে ব্যবসা ও অ্যাডভান্সড ব্যবহারকারীদের ক্ষেত্রে। কিন্তু যে ধরনের গ্রাহকের লক্ষ্য করে বাত্সরিক ৭০ মার্কিন ডলারে পারসোনাল সংস্করণ ছাড়া হচ্ছে তা তাদের জন্য খুব বেশি আশাব্যঞ্জক হবে বলে মনে হয় না।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, আইপ্যাডের জন্য নতুন সংস্করণের অফিস উন্মুক্ত করতে পারেন সত্য নাদেলা। এ বছরের ২৭ মার্চ এই সংস্করণটি উন্মোচনের ঘোষণা দিতে পারেন তিনি।