পালিত হলো বাংলা ব্লগ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগারদের সমাবেশের মাধ্যমে পালিত হলো বাংলা ব্লগ দিবস। গতকাল ১৯ ডিসেম্বর এ দিবস উপলক্ষে ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে বিশেষ ব্লগার সমাবেশের আয়োজন করা হয়। ২০০৯ সাল থেকে এ দিবস পালন করে আসছে কয়েকটি বাংলা ব্লগ।এবারে এ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল‘গণজাগরণে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার আইন’। ১৩টি বাংলা ব্লগসাইটের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ইন্টারনেটে বাংলা চর্চাকে ছড়িয়ে দেওয়ার ব্যাপারটি আমাদের ভবিষ্যতের জন্য বেশ সহায়ক। সামাজিক যোগাযোগের ব্যাপারটি বর্তমানে বেশ গুরুত্বপূর্ণ এবং এ মাধ্যমটি মতামত প্রকাশের সুযোগকে উন্মুক্ত করে দিয়েছে।’ অনুষ্ঠানে শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভাষার ব্যবহার বাড়ছে এবং বাংলা ব্লগ এ ক্ষেত্রটিকে উন্মুক্ত করে দিয়েছে।’ অনুষ্ঠানে বক্তব্য দেন সাপোর্ট টু ডিজিটালবাংলাদেশ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান, গণগ্রন্থাগারের পরিচালক আলম তালুকদার, সামাজিক উদ্ভাবন কেন্দ্রের যোগাযোগ-প্রধান আসিফ সালেহসহ অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন ব্লগের প্রায় শতাধিক ব্লগার অংশ নেন। এ ছাড়া ব্লগাররা নিজেদের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। উন্মুক্ত এ আয়োজনটি সরাসরি প্রতিটি ব্লগসাইটে সরাসরি দেখানো হয়েছে। কমজগত্ ওয়েবে সম্প্রচারের কাজটি করে।বিভিন্ন ব্লগের পরিচালকেরা অনুষ্ঠানে নিজের ব্লগসাইট সম্পর্কেবলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্লগার কৌশিক আহমেদ।—নিজস্ব প্রতিবেদক