পাল্টাপাল্টি হ্যাক শিবিরের ওয়েবসাইট ও ই-তথ্যকোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে শিবিরের ওয়েবসাইট হ্যাক করে একজন তা শাহবাগের প্রতি উত্সর্গ করেন, অন্যদিকে জামায়াত-শিবিরের সমর্থকরা হ্যাক করেন গুরুত্বপূর্ণ জাতীয় ই-তথ্যকোষ। শিবিরের ওয়েবসাইট হ্যাক করেছে বিডি এক্সটরজামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ওয়েবসাইট হ্যাক করেন ‘বিডি এক্সটর’ নামের এক হ্যাকার। তবে আজ সকাল ১১টার পর ওয়েবসাইটটি আবার সচল দেখাচ্ছে। ওয়েবসাইটটি হ্যাক করে তাতে লেখা হয়েছিল, ‘মাই ওয়ার ইজ ডিক্লেয়ার্ড অ্যাগেইনস্ট ইউ’।শিবিরের ওয়েবসাইট হ্যাকিংয়ের বিষয়টি শাহবাগের নামে উত্সর্গ করা হয়েছিল। ‘দিস হ্যাকড ইজ ডেডিকেটেড টু শাহবাগ’—এ কথা হ্যাক হওয়া পেজে লিখেছিলেন ওই হ্যাকার। শুক্রবার রাতে হ্যাক হয় শিবিরের ওয়েবসাইটটি (www.shibir.org.bd)। হ্যাকার তাঁর পরিচয় দিয়েছেন ‘BD XTOR’ নামে; এরপর সবুজ বন্ধনীতে লাল হরফে লেখা রয়েছে, ‘প্রাউড টু বি অ্যা বাংলাদেশি’।৫ ফেব্রুয়ারি শাহবাগের গণজাগরণ আন্দোলন শুরুর পর থেকেই দেশে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে এবং জামায়াত-শিবিরের অপপ্রচারের বিরুদ্ধে ইন্টারনেটে যুদ্ধ শুরু করেন সাইবার-যোদ্ধারা। শুক্রবার রাতে শিবিরের ওয়েবসাইটটি হ্যাক করার মাধ্যমে শাহবাগের আন্দোলনের প্রতি সমর্থন জানান ওই হ্যাকার।হ্যাক হয়েছে জাতীয় ই-তথ্যকোষশুক্রবার রাতে শিবিরের ওয়েবসাইটটি হ্যাক হওয়ার পর আজ শনিবার সকালে জাতীয় ই-তথ্যকোষ হ্যাক করে ‘মুসলিম সাইবার টিম’ নামের একটি হ্যাকার দল। এই দলটি ই-তথ্যকোষের হোমপেজে কালো ব্যানারে লিখেছে, ‘উই লাভ টু ব্রেক দ্য সিকিউরিটিজ ইউ ক্রিয়েট’। বাংলাদেশ সরকারের তথ্যভান্ডার হিসেবে পরিচিত জাতীয় ই-তথ্যকোষ (http://www.infokosh.bangladesh.gov.bd/) হ্যাক করেছে জামায়াত-শিবিরের সমর্থক এই হ্যাকাররা। সাইটটি রক্ষণাবেক্ষণের কাজ চলছে—এমন তথ্য দেখানো হচ্ছে এর হোমপেজে।