পাল্টে দেওয়ার পথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে আইএসসিইএর প্রশিক্ষণ
চলছে আইএসসিইএর প্রশিক্ষণ

একটি স্বপ্ন পাল্টে দিতে পারে একটি প্রজন্মকে, একটি দেশকে। এরকম এক স্বপ্নে তাড়িত হয়ে বহুজাতিক ব্রিটিশ কোম্পানি কোটস্ বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টরের পদ ছেড়ে এজাজুর রহমান গঠন করেন মাইন্ড মেপার বাংলাদেশ নামে কনসালটিং ও ট্রেইনিং ফার্ম। এরপর তিনি বিশ্বে সাপ্লাই চেইন সার্টিফিকেশন প্রতিষ্ঠান আইএসসিইএ (ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন এলায়েন্স), ইউএসএর সঙ্গে স্ট্যাটেজিক এলায়েন্স গঠন করেন এবং আইএসসিইএ বাংলাদেশের সিইও পদ লাভ করেন। পরবর্তী সময়ে ২০১২ সালের আগস্ট মাসে তিনি আইএসসিইএ এশীয় রিজিওনের সিইও হিসেবে ১৫টি দেশের দায়িত্ব নেন। রিজিওনাল সিইও পদ গ্রহণের পর তিনি নিজের চেষ্টায় বাংলাদেশে নিয়ে আসেন কেইস কম্পিটিশন ‘পিটেক প্রাইজ সাপ্লাই চেইন কেইস কম্পিটিশন।’ এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও বিশ্ব বাজারের জন্য সার্টিফাইড সাপ্লাই চেইন এনালিস্ট (সিএসসিএ) তৈরি করা। সিএসসিএ বিশ্বব্যাপী সমাদৃত প্রফেশনাল সাপ্লাই চেইন সার্টিফিকেশন, যা বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী ও সদ্য চাকরিতে নিয়োগ পাওয়া ব্যক্তিরা গ্রহণ করে থাকেন।

বাংলাদেশে ২০১৩ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ২৪১টি দল অংশ নেয়, যার প্রতিটি দলে ছিল চারজন সদস্য। মোট ১৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ৩৮টি প্রতিষ্ঠানের এক্সিকিউটিভরা দলগতভাবে এই প্রতিযোগিতায় অংশ নেন। বাছাই শেষে নির্বাচকমণ্ডলী মোট ৩০৪ জনকে বিজয়ী ঘোষণা করেন। এর মধ্যে সেরা ১৫টি দল শতভাগ বৃত্তি, ৩৭টি দল ৭০ শতাংশ বৃত্তি এবং ২৪টি দল ৫০ শতাংশ বৃত্তি পাওয়ার সৌভাগ্য অর্জন করেন।

আইএসসিইএ এশিয়ার সিইও এজাজুর রহমান মনে করেন, বিশ্বায়নের এই যুগে বাংলাদেশকে প্রতিযোগিতায় মর্যাদার সঙ্গে এগিয়ে নিতে দক্ষ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট শিক্ষা ও প্রশিক্ষণের বিকল্প নেই।