পাল্লা ভারী আইপ্যাডেরই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের তৈরি আইপ্যাড ও আমাজনের তৈরি কিন্ডল ফায়ার ট্যাবলেট ব্যবহারকারীদের মন জিতেছে কোনটি? কোনটির পক্ষেই বা সন্তুষ্টির পাল্লা ভারী? সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জওয়েভ এই দুই মডেলের ট্যাবলেট ব্যবহারকারীর মধ্যে এক জরিপ চালিয়েছিল। জরিপে দেখা গেছে, আইপ্যাড ব্যবহারকারীরা কিন্ডল ফায়ার ব্যবহারকারীদের তুলনায় বেশি সন্তুষ্ট।যুক্তরাষ্ট্রের মোট ২০০ জন ট্যাবলেট ব্যবহারকারী এ জরিপে অংশ নেন বলেই এক খবরে জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন। জরিপে আইপ্যাড ব্যবহারকারীদের ৭৪ শতাংশ জানিয়েছে, তারা আইপ্যাড ব্যবহার করে সন্তুষ্ট। আর কিন্ডল ফায়ারের ক্ষেত্রে সন্তুষ্ট ব্যবহারকারীর সংখ্যা ১০০ জনে ৫৪ জন। কিন্ডল ফায়ার ব্যবহারকারীদের বেশি সন্তুষ্ট করেছে এর দাম আর স্ক্রিনের রং। অসন্তুষ্টির কারণগুলোর মধ্যে রয়েছে ভলিউম বাটন, ক্যামেরা না থাকা ও ছোট স্ক্রিনের বিষয়টি।এ ছাড়া অ্যাপ স্টোরে অ্যাপ্লিকেশনের আধিক্য ও দীর্ঘক্ষণ চার্জ থাকার বিষয়টি আইপ্যাডকে কিন্ডল ফায়ারের তুলনায় এগিয়ে দিয়েছে বলেই জরিপে উঠে এসেছে।