পিঁপড়ার দল গুগলের চেয়েও বেশি কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিঁপড়ার দল
পিঁপড়ার দল

শীত মৌসুমের জন্য খাবার সংগ্রহের মতো সম্মিলিত কাজকর্মে পিঁপড়ার দক্ষতা নিয়ে বহু গল্প চালু আছে৷ দলীয় সামর্থ্যের পাশাপাশি তথ্য প্রক্রিয়াকরণে দক্ষতাকেও প্রাণীটির সাফল্যের কারণ হিসেবে চিহ্নিত করেছেন চীন ও জার্মানির একদল গবেষক৷ প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে৷ এতে ওই গবেষকেরা বলছেন, পিঁপড়ার তথ্য প্রক্রিয়াকরণ ক্ষমতা ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের চেয়েও অনেক বেশি৷ নিজেদের মধ্যে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে কাজকর্মে স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে তারা ‘অত্যন্ত জটিল তথ্য-যোগাযোগ’ বজায় রাখে৷ যাত্রাপথের দিক নির্ধারণ, দলীয় সদস্যদের সমবেত করা এবং ‘খাবার অনুসন্ধানের জটিল তৎপরতায়ও’ এই যোগাযোগব্যবস্থা ‘বিস্ময়করভাবে সফল’ হয়৷ ইনডিপেনডেন্ট৷