পিএনওয়াই ব্র্যান্ডের পেনড্রাইভ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে পিএনওয়াই ব্র্যান্ডের টার্বো লুপ মডেলের নতুন পেনড্রাইভ। ধাতব কাঠামোর ইউএসবি ৩.০ প্রযুক্তির এই পেনড্রাইভটির ডাটা রিড স্পিড প্রতি সেকেন্ডে ১০৩ এমবি এবং রাইট স্পিড প্রতি সেকেন্ডে ১৩ এমবি।
পেনড্রাইভটি উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমের বাজারে বিদ্যমান সব সংস্করণ সমর্থন করে।
পেনড্রাইভটিতে প্রোডক্ট লাইফ টাইম ওয়্যারেন্টি দিচ্ছে বাংলাদেশে এর বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।
১৬ ও ৩২ জিবি ক্যাপাসিটির দুটি মডেলের পেনড্রাইভ দুটির দাম যথাক্রমে ৫৫০ টাকা ও ৮৫০ টাকা।