প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি রাখার জনপ্রিয় সফটওয়্যার পিকাসা ওয়েব অ্যালবামে নতুন একটি বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজস্ব অ্যালবামের সঙ্গে গুগল প্রোফাইলের সংযোগ তৈরি করতে পারবেন। পিকাসা অ্যালবাম গুগল প্রোফাইল ব্যবহারের উপযোগী করে নতুন ভাবে তৈরি করা হয়েছে। নতুন এ সেবা ব্যবহার করতে পিকাসা ওয়েব অ্যালবামের প্রধান পাতার ডান পাশে New! in Picasa Web Albums মেন্যু থেকে এটি চালু করা যাবে। ফলে পরবর্তী সময়ে কোনো ছবি শেয়ার করা হলে এর সঙ্গে প্রোফাইলের লিংকটি যুক্ত থাকবে। এই সুবিধাটি চালু করতে হলে এ ক্ষেত্রে পিকাসা অ্যালবাম এবং প্রোফাইল ঠিকানা একই হতে হবে। নাসির খান