পিকাসা থেকে সহজে ছবি নামানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি আদান-প্রদানের একটি জনপ্রিয় ওয়েবসাইট হলো গুগলের পিকাসা (www.picasaweb.google.com)। ছবি সম্পাদনার জন্যও পিকাসা নামে গুগলের একটি সফটওয়্যার রয়েছে। ছবি সম্পাদনার পাশাপাশিএটি ছবি ব্যবস্থাপনার কাজটিও করে।কোনো নির্দিষ্ট কম্পিউটারের সব ছবি নিয়ে এই সফটওয়্যারটি একটি ডেটাবেইস তৈরি করে ফলে হার্ডডিস্কের বিভিন্ন ড্রাইভের ছবি বা ভিডিও ফাইলগুলো সহজেই খুঁজে পাওয়া যায়। সেই সঙ্গে কোনো নির্দিষ্ট ছবি বা ফোল্ডারের সব ছবি পিকাসার অনলাইন অ্যালবামে রাখা বা প্রকাশ (আপলোড) করা যায়। এ অনলাইন সেবাটির ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। অনেকেই এখন তাঁর তোলা ছবিগুলো পিকাসার মাধ্যমে বন্ধুদের দেখান।তবে এখান থেকে ছবি নামানোর (ডাউনলোড) পদ্ধতি কিছুটা আলাদা। গুগলে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে যুক্ত (লগ-ইন) থাকলেই কেবল নামানোর সুবিধা পাওয়া যাবে। এখানে প্রতিটি ছবি আলাদাভাবে নামাতে হবে। সম্পূর্ণ অ্যালবামটি একসঙ্গে ডাউনলোড করা যাবে কেবল পিকাসা সফটওয়্যার দিয়ে।হয়তো আপনি পিকাসা সফরওয়্যারটি ব্যবহার করেন না বা গুগলে কোনো অ্যাকাউন্ট নেই আপনার। তবে কোনো একটি ছবি ডাউনলোড করার জন্য আপনি এতগুলো কাজ হয়তো করতে চাইবেন না। সহজে পিকাসা থেকে ছবি নামাতে একটি ছোট প্রোগ্রাম রয়েছে। http://sourceforge.net/projects/ picasaalbumdown ঠিকানার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করা যাবে এটি। উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক অপারেটিং সিস্টেমে এটি ব্যবহার করা যাবে। ব্যবহার করার পদ্ধতিও বেশ সহজ। কোনো অ্যালবাম ডাউনলোড করার জন্য ব্যবহারকারীর নাম ও অ্যালবামের নাম লিখতে হবে। সে সঙ্গে দেখিয়ে দিতে হয় ডাউনলোড করার পর ছবিগুলো কোথায় সংরক্ষণ করা হবে। সাধারণত পিকাসা ওয়েব অ্যালবামের ঠিকানা হয় এ রকম— http://picasaweb.google.cpm// । সফটওয়্যারটি ব্যবহারের সময় এবং এর পরিবর্তে মূল ব্যবহারকারী এবং অ্যালবামের নাম লিখতে হবে। এ ছাড়া সফটওয়্যারটিতে ব্যবহারকারী নাম লিখে Album Name এর পাশের Select বোতামটি ব্যবহার করে ওই ব্যবহারকারীর প্রকাশিত অ্যালবামের তালিকা দেখা যাবে। সেখান থেকে অ্যালবাম নির্বাচন করে ডাউনলোড করার সুযোগও পাওয়া যাবে। —নাসির খান