ধঞ্চেখেতের পাশ দিয়ে সরু রাস্তা। সিংহরা গ্রামে এমন রাস্তাকে বলে হালট। সেই হালট দিয়ে ছুটছে মুন্না। হাতে বইখাতা। সকাল আটটা তখন। সরু হালটের দুদিকেই গাছপালা। অন্ধকার, অন্ধকার।ছুটতে ছুটতে ধপাস। না, ধপাস না। একেবারে চিৎ পটাং। ধঞ্চেখেতে রহমত আলী। চিৎ কার করে বলে, ‘আছাড় খাইলি কেডা রে?’মুন্না কথা বলে না। লম্বা দূর্বাঘাসের মধ্যে কী যেন খুঁজতে থাকে।‘ওই, কী বিচরাইতেছস?’মুন্না মিথ্যে করে বলে, ‘কিছু না, চাচা।’মুন্না হঠাৎ পেয়ে যায় জিনিসটা। পেয়েই সঙ্গে সঙ্গে পকেটে ভরে।আবার ছুটতে থাকে সে। কচুরিপানা, বিলের পাশ দিয়ে, লাল শাপলার পুকুর পেছনে ফেলে ছুটছে তো ছুটছেই। ছুটতে ছুটতে বড় সড়কে ওঠে সে। ধুলো উড়িয়ে একটি টেম্পো ছুটছে নবাবগঞ্জের দিকে। মুন্না সেদিকেই যাবে।সড়কের পাশে দাঁড়িয়ে সে হাত তোলে। পকেটে জিনিসটা আছে কি না ভালো করে দেখে নেয়।টেম্পোটা তার সামনে এসে দাঁড়ায়।বারবার পকেটে হাত দেওয়া দেখে পাশের ভদ্রলোক বলেন, ‘পকেটে কী?’‘কিছু না।’কিছু না বলার সঙ্গে সঙ্গেই মুন্নার পকেটে মোবাইল ফোন বেজে ওঠে। লোকটা বাইরে উদাস তাকিয়ে বলে, ‘দেশটা রসাতলে গেল।’মুন্না কী বলবে বুঝে উঠতে পারে না।‘কোন ক্লাসে পড়ো?’‘ক্লাস নাইন। নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়।’‘তুমি কোন স্কুলে পড়ো তা কি আমি শুনতে চেয়েছি? বেয়াদব ছেলে।’টেম্পোটা ধুম করে একটা ঝাঁকি খায়। ভদ্রলোক সামান্য ব্যথাও পান। রাগে দাঁত কিড়মিড় করে মুন্নাকে বলেন, ‘মোবাইলটা কার?’‘জি, আমার বাবার।’লোকটা আবার বাইরে তাকান। ‘মিথ্যেবাদী ছেলে, ইঁচড়েপাকা।’এসব কথায় কান দিচ্ছে না মুন্না। কখন স্কুলে পৌঁছাবে, মাথায় শুধু সেই চিন্তা। নবাবগঞ্জ ব্রিজ পার হওয়ার পরই টেম্পোটা থামে। মুন্না দৌড়ে যায় স্কুলের দিকে।স্কুলের সামনে পৌঁছাতেই দেখে, সব ছাত্রছাত্রী শিক্ষকদের সঙ্গে মাঠের দিকে যাচ্ছে। এবার সেই পকেটের মোবাইল ফোনটা শক্ত করে ধরে। মাঠে হচ্ছে ইন্টারনেট উৎ সব। এই উৎ সবে মুন্নাও আমন্ত্রিত। মঞ্চে এক বক্তা (মুনির হাসান) তাঁর পকেট থেকে মোবাইল ফোন বের করে বললেন, ‘এটা হচ্ছে বিশ্বজয়ের হাতিয়ার।’ কথা শুনে পকেট থেকে মোবাইল ফোনটা হাতে নেয় মুন্না, ‘তাহলে আমিও তো পারি বিশ্ব জয় করতে।’উৎ সবের একটি বুথের সামনে গিয়ে দাঁড়ায় মুন্না। ‘আমি ইন্টারনেটে যাব।’ মুন্নার কথা শুনে বুথের ভলান্টিয়ার হাসে। বলে, ‘নিশ্চয় যাবে।’মোবাইল ফোনে ইন্টারনেটে ঢোকে মুন্না। সবকিছু দেখে তার মাথা ঘুরে যায়। ইন্টারনেট তো তাহলে মস্ত বড় পালোয়ান!সে মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়। ‘আমি এখন আকাশের মতো বিশাল জায়গায় প্রবেশ করছি।’মুন্নার ক্লাসমেট শান্ত তার পাশেই দাঁড়িয়ে ছিল। বিজ্ঞের মতো বলল, ‘ইন্টারনেটকে আকাশের সঙ্গেও তুলনা করা যায়!’পিচ্চি জিনিসটা এত ক্ষমতা রাখে!