পিচ্ছিল কাদায় প্রাণহানি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে ২০১১ সালে ভূমিকম্পের প্রভাবে সুনামিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছিল। ওই ভূমিকম্পকে শক্তিশালী করেছিল একধরনের পিচ্ছিল কাদা। প্রসাধনসামগ্রীর মতো মিহি ওই কাদা কাজ করেছিল পিচ্ছিলকারী (লুব্রিকেন্ট) পদার্থ হিসেবে। জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলেন, জাপানের উত্তর-পূর্ব উপকূলে দুটি টেকটোনিক প্লেটের ধাক্কায় ভূমিকম্পটি ঘটেছিল। প্লেট দুটির মাঝখানেই রয়েছে ৩ থেকে ১৬ ফুট কাদার স্তর। সেই পিচ্ছিল কাদার কারণেই প্লেট দুটি দ্রুত এবং তুলনামূলক বেশি দূরে সরে গিয়েছিল। বহুকাল ধরে আগ্নেয়গিরির উদিগরণ থেকে এ ধরনের কাদা তৈরি হয়। কালের বিবর্তনে ভূপৃষ্ঠ থেকে ওই কাদা ধীরে ধীরে দুই প্লেটের মাঝখানে চলে যায়। এএফপি।