পিঠের ব্যথা বাড়াচ্ছে প্রযুক্তিপণ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিঠের ব্যথা
পিঠের ব্যথা

অতিরিক্ত সময় ধরে কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোনের মতো প্রযুক্তিপণ্য বা গ্যাজেট ব্যবহারের কারণে পিঠের ব্যথা বাড়ছে। এসব পণ্য ব্যবহারে দীর্ঘসময় ধরে বসে থাকার কারণে ‘আই পশচার’ নামের পিঠের ব্যথাজাতীয় সমস্যার মুখে পড়তে হচ্ছে অনেককেই। সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক ডেইলি নিউজ।
যুক্তরাজ্যের ‘সিম্পলিহেলথ’ নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি ১৮ থেকে ২৪ বছর বয়সী তিন হাজার ব্যক্তির মধ্যে গ্যাজেট ব্যবহারের প্রভাব নিয়ে একটি জরিপ চালায়। এই জরিপের ফল বিশ্লেষণ করে গবেষকেরা জানিয়েছেন, বয়স্কদের তুলনায় তরুণেরা বেশি পিঠের ব্যথার সমস্যায় ভুগছেন।
জরিপে ৮৪ শতাংশ তরুণ তাঁদের পিঠের ব্যথার সমস্যার কথা জানিয়েছেন। এ জরিপে আরও জানা গেছে, প্রতিদিন তরুণেরা ৮.৮৩ ঘণ্টা কোনো না কোনো গ্যাজেটের স্ক্রিনের সামনে সময় কাটান। স্ক্রিনের সামনে অতিরিক্ত সময় কাটানোর প্রভাব পড়ছে স্বাস্থ্যের ওপর।
ঝুঁকে বসে কম্পিউটার না চালাতে এবং অতিরিক্ত সময় কোনো পণ্য ব্যবহার করা থেকে বিরত থাকতে গবেষকেরা পরামর্শ দিয়েছেন।