ইন্টারনেটে বই অথবা অন্য কোনো ওয়ার্ড ফাইল সাধারণত পিডিএফ (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) হিসেবে থাকে। নেট থেকে এগুলো নামিয়ে পড়তে চাইলে তাই প্রয়োজন হয় পিডিএফ রিডারের। পিডিএফ রিডার হিসেবে অ্যাডবি অ্যাক্রোব্যাট রিডার (Adobe Reader) সবচেয়ে বেশি জনপ্রিয় হলেও ইনস্টল করার পর এটি হার্ডডিস্কের অনেক বেশি জায়গা নেয়। পিডিএফ ফাইল খুলতে অনেক সময়ও লাগে। শুধু মাঝে মধ্যে পিডিএফ ফাইল খুলে পড়ার জন্য বড় আকারের ধীর গতির এই সফটওয়্যারটি ইনস্টল না করে বিকল্প আরেকটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন, যার আকার খুবই কম। এটি আবার খুব দ্রুত পিডিএফ ফাইল খুলতে পারে। খুবই ছোট এবং দ্রুতগতি সম্পন্ন তেমনি একটি পিডিএফ রিডার হলো ফক্সিট রিডার। ৭.৫ মেগাবাইট আকারের এই রিডারটি ছোট হলেও এতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ সুবিধা। সর্বশেষ ফক্সিট রিডার ৪.৩ সংস্করণটি বিনা মূল্যে পাওয়া যাবে www.foxitsoftware.com/pdf/reader ঠিকানা থেকে। নামিয়ে নিতে পারেন।সাজিদুল হক