পিন্টারেস্ট ব্যবহারকারী ১৫ কোটি ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিন্টারেস্ট
পিন্টারেস্ট

ভার্চ্যুয়াল বুলেটিন বোর্ড হিসেবে পরিচিত পিন্টারেস্ট ব্যবহারকারীর সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে। বৃহস্পতিবার পিন্টারেস্ট সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বেন সিলবারম্যান এ তথ্য জানান।

সিলবারম্যানের ভাষ্য, অধিকাংশ পিন্টারেস্ট ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের বাইরের। গত এক বছরে পিন্টারেস্ট ব্যবহারকারী ৫০ শতাংশ বেড়েছে।

পিন্টারেস্টের উদ্যোক্তার মতে, এটি সামাজিক যোগাযোগের মাধ্যম নয় বরং এটি ব্যক্তিগত টুল। বন্ধুরা কী করছে তা দেখতে কেউ পিন্টারেস্টে আসে না। এখানে উৎসাহ ও ধারণা নিতে আসে।

সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটির ভার্চ্যুয়াল বোর্ড প্ল্যাটফর্মটি ১০ লাখেরও বেশি উদ্যোক্তার অনলাইন ব্যবসার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এ ছাড়া লাখো বিজ্ঞাপনদাতাদের ক্ষেত্রও হয়ে উঠেছে পিন্টারেস্ট।

পিন্টারেস্ট ব্যবহারকারীরা বিভিন্ন ভার্চ্যুয়াল বোর্ডে তাদের পছন্দ অনুযায়ী ছবি পিন করে সাজানোর সুযোগ পান। এ বছরের জুন মাসে পিন্টারেস্ট তাদের ওয়েবসাইটে কেনাকাটার ফিচার যুক্ত করে ই-কমার্স হাব হিসেবে পরিচয় তৈরি করে।