পিপীলিকায় সংবাদ নিয়ে বিশেষ সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
news.pipilika.com
news.pipilika.com

বাংলা ভাষায় ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট (সার্চ ইঞ্জিন) পিপীলিকায় যুক্ত হলো ‘শীর্ষ খবর’ (news.pipilika.com) নামের নতুন একটি সেবা। এতে বিভিন্ন পত্রিকার খবরগুলো সময় ও গুরুত্বের ভিত্তিতে সাজানো থাকবে। একই খবর বিভিন্ন পত্রিকায় কীভাবে এসেছে, সেটাও পাওয়া যাবে এতে। এ ছাড়া রয়েছে আবহাওয়া বার্তা। পিপীলিকা সাইটের ডান পাশে আছে ‘সর্বশেষ সংবাদ’। পত্রিকার সর্বশেষ সংবাদ শিরোনামগুলো তাৎক্ষণিকভাবে দেখানোর ব্যবস্থা আছে

এর আগে পিপীলিকায় যুক্ত হয়েছে ‘থ্রু দ্য লেন্স’-এর আলোকচিত্র। গ্রামীণফোন আইটির সহযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি করা পিপীলিকা (www.pipilika.com) চলতি বছরের শুরুতে চালু হয়। —বিজ্ঞপ্তি