পিলগ্রিম গাইড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ করতে এসে নিজ বাসা বা রাস্তাঘাট সহজে খুঁজে পেতে হজযাত্রীদের জন্য ‘পিলগ্রিম গাইড’ নামে এই অ্যাপ তৈরি করেছে বিজনেস অটোমেশন লিমিটেড।

সেটিংস থেকে হজযাত্রী তাঁর পাসপোর্ট নম্বর বা পিলগ্রিম আইডি (৭ সংখ্যার নম্বর) ও জন্ম তারিখ লিখে নিবন্ধন করবেন। এটি একবারই করতে হয়। এতে নির্দেশনা (ডিরেকশন), সংবাদ (নিউজ), নামাজের সময়, তথ্য (ইনফরমেশন), জরুরি প্রয়োজনে যোগাযোগ ও প্রোফাইল মেনু রয়েছে।

যেমন নির্দেশনা মেনুতে আপনার মক্কার বাসা নির্বাচন করুন, আর শেষ করবেন কাবা শরিফ—এটা ঠিক করে নিলে গুগল মানচিত্রের মাধ্যমে পথনির্দেশনা পাবেন।

বিনা মূল্যে অ্যাপ ব্যবহার করতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত মোবাইল ফোন আর ইন্টারনেটসহ সৌদি আরবের যেকোনো একটি মোবাইল সংযোগ দরকার।

 নামানোর ঠিকানা: http://goo.gl/T5bwKk

ডটকম প্রতিবেদক