পিসি ভালো রাখতে করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মিত কম্পিউটার ব্যবহার করলে এবং কয়েক বছর হয়ে গেলে কম্পিউটারে নানা সমস্যা দেখা দেয়। কিছু সহজ জিনিসের মাধ্যমে ইচ্ছা করলে আপনি আপনার কম্পিউটারের গতি বাড়াতে পারেন। কম্পিউটারে সাবধানে পেনড্রাইভ ব্যবহার করা উচিত। পেনড্রাইভ কম্পিউটারে দিয়ে প্রথমে অ্যান্টিভাইরাস দিয়ে চেক করে তারপর মাই কম্পিউটারে গিয়ে ফোল্ডার অপশন দিয়ে খুলুন। হার্ডডিস্কে কমসংখ্যক পার্টিশন রাখুন। পার্টিশন বেশি হলে কম্পিউটারের গতি কমে যায়। তা ছাড়া গেম ইন্সস্টল করলেও অনেক সমস্যা হয়। বাজারে র্যামের দাম খুবই কম। র্যাম বেশি হলে কম্পিউটারের গতি বাড়ে। তাই যত তাড়াতাড়ি সম্ভব বাজার থেকে র্যাম কিনে ফেলুন।মো. সাফায়েত ইসলাম, ঢাকা